রায়পুরায় প্রায় তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র দুই সহোদর ভাই নাঈম (১৩) ও বায়েজিদের (১০)। তারা চৈতন্য মাদ্রাসার ছাত্র ও উপজেলার নবুয়ারচর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
মো. কামাল মিয়া জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় সাহেবনগর বাজারের উদ্দেশে বের হয়ে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুজির পরও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে গত ৮ নভেম্বর রায়পুরা থানায় জিডি করেন।
যদি কোন হূদয়বান ব্যক্তি তাদের সন্ধান পান তাহলে উল্লেখিত ঠািকানা ও নিচের মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হইল। মোবাইল ০১৯৩৭৪৩৩৩৬৮।
ইত্তেফাক/এএন