আজ থেকে পাবনায় পরিবহন ধর্মঘট শুরু

 
অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ সোমবার থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন।
 
গতকাল রবিবার জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের জরুরি এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা না নেয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।