ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের ফোনালাপ দীর্ঘ পরিকল্পনার অংশ!

 
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ দীর্ঘ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।  ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার সঙ্গে জড়িত তার ক্যাম্পেইন ও কার্যক্রম পরিচালনা করা বেশ কয়েক জনের সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছে বলে জানায় পত্রিকাটি।
 
ওয়াশিংটন পোস্ট জানায়, রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার আগেই ট্রাম্প জানিয়েছিল, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে চান তিনি। তার সেই পরিকল্পনার অংশ হিসেবেই ১৯৭৯ সালের পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে তাইওয়ানের কোন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বললেন ট্রাম্প। তাসাই ইং-ওয়েনের সঙ্গে ট্রাম্প কি কথা বলেছেন তা নিয়ে দ্বিমত থাকলেও ট্রাম্পের ক্যাম্পেইন পরিচালনা করা এই ব্যক্তিরা সাক্ষাৎকারে জানান, তাইওয়ানের সঙ্গে আবারো সম্পর্ক তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র।
 
ট্রাম্পের এই কার্যক্রমের মাধ্যমে চীনের সঙ্গে বৈরি সম্পর্ক তৈরি হতে পারে বলে মত প্রকাশ করেছে অনেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সমাজে চীন বিরোধী যে চেতনা কাজ করছে তা সমর্থন করলে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন ট্রাম্প।
 
অবশ্য ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা মাইক পেনস এবিসি নিউজের 'দিস উইক' অনুষ্ঠানে রবিবার বলেন, সে ফোনে তার (তাইওয়ানের প্রেসিডেন্টের) অভিনন্দন গ্রহণ করেছে এবং তাকেও অভিনন্দন জানিয়েছে। এর বাহিরে সেখানে আর কিছু ছিল না। ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/আরএ