রামপুরায় বাস উল্টে নিহত ১

 
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে একটি বাস উল্টে এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
 
জানা যায়, দুপুরে বাড্ডা থেকে যাত্রী নিয়ে একটি বাস গুলিস্থানের দিকে যাচ্ছিল। বাসটি রামপুরায় টিভি ভবনের সামনে পৌঁছ‍লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি রাস্তার আইল্যান্ডের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় একজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন বলে জানান রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা।
 
 
ইত্তেফাক/কেকে