‘সময় কাটুক গানে গানে’তে আসছেন গান পাগল

বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত সঙ্গীতায়োজন।
 
এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় ও প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। দর্শকরা টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
 
সময় কাটুক গানে গানের এবারের পর্বে  গান পরিবেশন করবেন জনপ্রিয় গানের দল ‘গান পাগল’। প্রযোজনায় রয়েছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনা নাবিলা ইসলাম ।
 
অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায়।
 
ইত্তেফাক/এমএআর