খিলগাঁওয়ে পাইলিংয়ের সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু

 
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় ভবন নির্মাণের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল (৩০)। বাড়ি জামালপুরের ইসলামপুর। 
 
খিলগাঁও থানার ওসি কাজী মাঈনুল ইসলাম জানান, সোমবার সকালে ভবনের পাইলিংয়ের কাজ করার সময় ওই নির্মাণ শ্রমিকের পোশাক মেশিনে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/কেকে