কেরাণীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত মো. শামীম আহম্মেদ (৩৪) চুঁনকুটিয়া বেগুনবাড়ি এলাকার আবুল হাসেমের ছেলে।
 
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চুঁনকুটিয়া বেগুনবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে শামীমের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের স্ত্রীর লিজার বরাত দিয়ে পুলিশ আরো জানান, শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তবে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. মোজাম্মেল বলেছেন, নিহতের শরীরে জখম দেখে মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক। তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী লিজা বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ