রাজধানীতে পৃথক দুটি ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি ও সাইদাবাদ বাস টার্মিনালে বাসের ধাক্কায় রুকু রহমান (৩০) নামে এক হকার ঘটনাস্থলেই মারা গেছেন।
ঢাকার রেলপথ থানার ওসি মো. ইয়াসিন জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞার ওই ব্যক্তি মারা যান।
যাত্রাবাড়ী থানার ওসি জানান, বাস টার্মিনালে সোমবার সকাল ৯টার দিকে সুরমা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই হকার মারা যান।
ইত্তেফাক/এমআই