আলেপ্পোয় অস্ত্রবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে ভোটাভুটি

আলেপ্পোয় সাময়িক অস্ত্রবিরতি এবং যুদ্ধে আটকে পড়া বাসিন্দাদের মানবিক সুযোগ দেয়ার দাবি জানানো বিষয়ক প্রস্তাবের ওপর সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার কূটনীতিকরা একথা জানান।
 
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়ার সাথে দীর্ঘ আলোচনার পর মিশর, নিউজিল্যান্ড ও স্পেন কমপক্ষে সাতদিনের অস্ত্রবিরতির প্রস্তাব উত্থাপন করে। স্পেন ডিসেম্বর মাসের জন্য পরিষদের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। উল্লেখ্য, রাশিয়া কেবলমাত্র ২৪ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি নবায়নের প্রস্তাব দিয়েছিল। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ