‘প্রধানমন্ত্রীর সফলতা দেখে বিস্ময়ে তাকিয়ে আছে পৃথিবী’

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর সফলতা দেখে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এ দেশের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতধারায় আনার জন্য বিশেষ কার্যক্রম বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাজসেবার দপ্তরের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন হচ্ছে। 

বুধবার দুপুরে সরকারি শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে রংপুর বিভাগের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে রংপুরে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিনি রংপুর সরকারি শিশু পরিবার বালক মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার মুহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

আরও পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়ের মা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মার্চপাস্ট ও ডিসপ্লে পরিবেশিত হয়। ১৬টি ইভেন্টে প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বাছাইকৃত শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. আব্দুল মতিন, লালমনিরহাট জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, গাইবান্ধা জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক, কুড়িগ্রাম জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. ফজলু হক, নীলফামারী জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. ইমামা হাসিম, দিনাজপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক স্টিফিন মুমু, পঞ্চগড় জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. আল মামুন।

ইত্তেফাক/এমআই