নীলফামারীর জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াতের আমীরসহ পাঁচ সুরা সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার হামিদুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা জামায়াতের আমীর ছাদের হোসেন, সুরা সদস্য কামারুজ্জামান, রাশেদুজ্জামান, আকবর আলী ও জামিয়ার রহমান। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার আসামি।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নাশকতার পরিকল্পনার উদ্দেশে বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/ইউবি