শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের উদ্যোগে সোমবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে। 
 
উপজেলার ৭টি কলেজ, দুটি স্কুল এন্ড কলেজ, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি আনন্দ স্কুল, এবং ৮৬টি কিন্ডারগার্টেনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 
 
এছাড়া ওই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। 
 
কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক দাশ পবিত্র, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি