ফের মাঠে ফিরছেন ক্রিকেটের বরপুত্র ক্যারিবীয় সুপার স্টার ব্রায়ান লারা। তার সঙ্গে মাঠে লড়বেন অসি কিংবদন্তী এ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং।
তবে পেশাদার ক্রিকেটে নয়। তারা সবাই মাঠে নামবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ফ্যাস্টিভ্যালে। আগামী ১৩ ডিসেম্বর পার্থে অনুষ্ঠিত হবে এই টি-২০ প্রদর্শনী ম্যাচটি।
ওই ম্যাচে অসি দলে অংশ নেবেন সাবেক ব্যাটিং সেনসেশন এন্ড্রু সায়মন্ডস, উইকেট রক্ষক গিলক্রিস্ট ও পন্টিং। লারার দলে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। এর আগে ২০১৪ ও ২০১৫ সালেও ফ্যাস্টিভ্যালে অংশ নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তী ব্যাটসম্যান। এটি হচ্ছে সেখানে ক্রিকেটের টানা তৃতীয় উৎসব।
পার্থে একুইনাস কলেজ মাঠে আয়োজিত এই উৎসব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাসস
ইত্তেফাক/এমআর/এমএইচ