সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে শাহীন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। শাহীন জেলার বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামের আ. কুদ্দুস মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী সিক্সআপ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মারা যায়।
ইত্তেফাক/এমআর/ইউবি