ঢাকার ধামরাইয়ের ঝাউবাধা এলাকায় রবিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবু হানিফ (৪০) নিহত হয়েছেন।
এ সময় একটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাপাতি, বড় ছোড়া উদ্ধার করেছে পুলিশ। হানিফ বরিশাল জেলার বানারিপাড়া থানার শাখারিয়া গ্রামের মৃত সমশের বারির ছেলে।
সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হানিফ আলীর বিরুদ্ধে ধামরাই, আশুলিয়া, কালিয়াকৈর, মির্জাপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়।
ইত্তেফাক/ইউবি