লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থী জিয়াউল বাবুলের মতবিনিময়

উপজেলা পরিষদ নির্বাচন

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দুপুরে উপজেলার বটতলীস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, ৩১ মার্চ রবিবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি একটি আধুনিক, ডিজিটাল লোহাগাড়া বিনির্মাণ করতে চান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এইচএম গণি সম্রাট, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন প্রমুখ।