গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অটোরিকশার (ইজিবাইক) চাকায় চাঁদর পেচিয়ে সাইদুল ইসলাম (৩৮) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা-আমলাগাছী সড়কের বেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম উপজেলার ছোট ভগবানপুর গ্রামের মৃত. ভোলা মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, রাতে সাইদুল ঢোলভাঙ্গা থেকে কাঁচা বাজার করে অটোরিকশায় (ইজিবাইক) বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় তার গাঁয়ের চাদরটি অটোরিকশার চাকায় পেচিয়ে গলায় ফাঁস লাগে। এতে গলা কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি