অর্থ আত্মসাতের অভিযোগে ৭ বিদেশিসহ আটক ৮

 
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে সাত বিদেশি নাগরিকসহ আটজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এক এসএমএস বার্তায় এই তথ্য জানানো হয়।
 
জানা গেছে, মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে আট ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আটক হওয়া ব্যক্তিরা মোবাইল ও এসএমএসের মাধ্যমে সাধারণ লোকজনকে লটারি জেতার প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে তাঁরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত্ করতেন। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।
ইত্তেফাক/এএম।