সেন্টমার্টিনে ৬ লাখ ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে  ছয় লাখ পিস ইয়াবাসহ চার মাঝিমাল্লাকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহত একটি ট্রলার জব্দ করা হয়।
 
মঙ্গলবার পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড।
 
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. মো. নাফিউর রহমান জানান, মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকার অভিযান চালিয়ে চার মাঝিমাল্লাসহ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। আটকরা হলেন, উপজেলার হাবিব ছড়ার বাবুল মিয়া, মো. জমির, ইদ্রিস ও মো. জুবাইর।
 
তিনি আরো জানান, একই দিন রাতে পশ্চিম সমুদ্রে পরিত্যক্ত অবস্থায় আরো সাড়ে পাঁচ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় কেউ আটক হননি।
 
ইত্তেফাক/এএমএমইউ