প্রথমবারের মত অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

প্রথমবারের মত বাংলাদেশ থেকে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ড ২০১৬-তে সাস্টেনেবিলিটি ও এনভায়রমেন্ট ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জনকরেছে“সয়েল সেইফ”ডিজিটালমাটি ও সার পরীক্ষার টেস্টিং মিনিল্যাব।
 
এই বছর তাইপে-তে আয়োজিত অ্যাপিকটা ২০১৬ আসরেবাংলাদেশ এসোসিয়েশন অব সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের উদ্যোগে বাংলাদেশ প্রথমবার অংশ নেয়।
 
সোমবার  তাইপে-তে আয়োজিত একর্  অনুষ্ঠানে ‘সয়েল সেইফ’ এর পক্ষে মেরিট অ্যাওয়ার্ড সম্মাননাটি গ্রহণ করেন ক্রান্তি গ্রুপের পরিচালক মুহাম্মদ রিসালাত সিদ্দীক।
 
মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। সাস্টেনেবিলিটিও এনভায়রমেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ এর পাশাপাশি হংকং, চীনা তাইপে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন উদ্যোগ মনোনীত হয়েছিল।
 
সয়েল সেইফ ডিজিটালমাটি ও সার পরীক্ষার টেস্টিংমিনিল্যাব ক্রান্তিগ্রুপের একটি উদ্যোগ। কৃষিখাতে প্রযুক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে চাষযোগ্য মাটির ভূমিকা অপরিসীম। এই চাষযোগ্য মাটির গুণাগুণ সঠিকভাবে জানার জন্য ‘সয়েল সেইফ’ ডিজিটাল মাটি ও সার পরীক্ষার টস্টিং মিনিল্যাব। অল্প খরচে এবং স্বল্প সময়ে কৃষকরা তাদের মাটির গুণাগুণের ফলাফল পাচ্ছেন হাতের নাগালে। এই ফলাফল পাওয়ারজন্য যেকোন স্মার্ট ফোনে ব্যবহার উপযোগী ‘সয়েল সেইফ’ অ্যাপ তৈরি করেছে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড। 
 
ইত্তেফাক/এমএইচ