গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাসের চার যাত্রী আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই নারীসহ বাসের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আরিফ ও রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সালমা আক্তার (২২) ও শামসুন্নাহার (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ইজ্জতপুর রেলক্রসিং অতিক্রম করার সময় বাসটিকে পিছন দিক থেকে একটি কমিউটার ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে পাশের রেল লাইনে আছড়ে পড়ে। এ সময় চারজন আহত হন।
 
স্টেশন মাস্টার শাহজাহান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা রাজাবাড়ীএলাকার ডার্ড কম্পোজিট মিলের শ্রমিক।
 
ইত্তেফাক/এএসএমইউ