বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’। এ অনুষ্ঠানে নতুন, সম্ভাবনাময় ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়।
প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট চারটি গান প্রচার করা হয়। উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ড দলের পরিচিতি, অর্জন ও ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে।
এ সপ্তাহের ব্যান্ড দল ইনসাইট। ৯০ এর দশকে গরে ওঠা ব্যান্ড এটি। ইনসাইটের প্রতিষ্ঠাতা ও ভোকাল জয় বলেন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ নতুন করে যাত্রা শুরু করেছে ইনসাইট।
লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা এস আই টুটুলের উপন্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হবে। শুধু মাত্র বৈশাখী টেলিভিশনে।
ইত্তেফাক/এমএআর