চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গ্যাস বিস্ফোরণে একটি কয়লা খনিতে ১১ কর্মী আটকা পড়েছে। মঙ্গলবার স্থানীয় এক সরকারি সূত্র একথা জানায়।
ইনশি তুজিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত অঞ্চলের বাদং কাউন্টির জিনজিয়া কয়লা খনিতে সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খনির ভেতরে ৪৬ শ্রমিক কাজ করছিল। উল্লেখ্য, দুর্বল খনি ব্যবস্থাপনার কারণে চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। সিনহুয়া।
ইত্তেফাক/এসএসএ