উ. কোরিয়ার হ্যাকিংয়ের শিকার দ. কোরিয়ার সাইবার কমান্ড

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর উপর সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, হ্যাকিং করে গোপনীয় নথি চুরি করেছে উত্তর কোরিয়া।
 
তবে জানা যায়নি কোন ধরণের নথি চুরি করেছে উত্তর কোরিয়া। এর আগে উ. কোরিয়ার বিরুদ্ধে দ.কোরিয়া ব্যাংক ও গণমাধ্যমে হ্যাকিংয়ের অভিযোগ করেছিল, কিন্তু সামরিক বাহিনীর উপর সাইবার হামলার কথা কখনো বলেনি। উ. কোরিয়া সবসময় এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।
 
দ. কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপকে বলেন, দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সাইবার কমান্ডের ইন্ট্রানেট সার্ভারে ম্যালওয়্যারের আক্রমণ হয়েছে। সামরিক বাহিনীর গোপনীয় তথ্যসহ কিছু নথি হ্যাকিংয়ের শিকার হয়েছে।    
 
অবশ্য জানা যায়নি, কী মাত্রার গোপনীয় নথি হ্যাকিংয়ের শিকার হয়েছে। দ. কোরিয়ার সাইবার কমান্ড জানিয়েছে, হ্যাকিংয়ের বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত অংশটি আলাদা করে দেয়া হয়েছে। উ. কোরিয়া হাজারো মানুষকে সাইবার যুদ্ধে নিয়োজিত রেখেছে বলে ধারণা করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ