মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ জন নিহত

 
মেক্সিকোয় অপরাধের স্বর্গরাজ্য ভারাক্রুজে সোমবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। কর্তৃপক্ষ গালফ উপকূলীয় এ রাজ্যে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। সেখানে অপরাধ সংগঠনের জন্য মাদক ব্যবসায়ীরা দায়ী।
 
কর্মকর্তারা জানান, এ অঞ্চলে টহল দেয়ার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা সুচিলাপান শহরে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের হামলার শিকার হয়। হামলাকারীরা সেখানে একটি ছোট পাহাড়ের আড়ালে লুকিয়ে ছিল।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার পর নৌ সৈন্যের সহযোগিতায় পাল্টা হামলা চালালে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ১৪ সন্দেহভাজন অপরাধী নিহত হয়। বাসস।
 
ইত্তেফাক/আরএ