লক্ষ্মীপুরে কলেজ ও মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

 
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বানে বে-সরকারি কলেজ শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (বিএসপি) ও মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে এবং সকল বেসরকারি  শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী, অধ্যক্ষ সাহাদাৎ হোসেন রিয়াজ, শিক্ষক নেতা রুহুল আমিন মাস্টার, অধ্যক্ষ এ কে এম বোরহান উদ্দিন, অধ্যাপক কার্তিক সেন, অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আযম, মো. আনোয়ার হোসেন, মো. কামাল হোসেন, মো. আবুল হোসেন প্রমুখ।
 
বক্তারা শিক্ষক আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান।
 
ইত্তেফাক/আরএ