ভারতে ৫০০ ও ১০০ টাকার নোট নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে সেখানে অবস্থানরত রাশিয়ান কূটনীতিকরা। দিল্লিতে নগদ অর্থের অভাবে ঠিকমতো ডিনার করতে পারছেন না।
রাশিয়া সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন এই বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সপ্তাহে ৫০ হাজার রূপি নগদ অর্থ উত্তোলনের সীমারেখা নির্ধারণ করে দেয়ার প্রতিবাদে রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে রাশিয়ার রাষ্ট্রদূত লিখেছেন, সরকারের নির্ধারিত নগদ অর্থ তোলার সীমারেখায় ডিনার করাও সম্ভব হচ্ছে না। পরিচালনা ব্যয় নির্বাহ করার জন্য এই সীমারেখা অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন, দিল্লিতে বড় একটি দূতাবাস কিভাবে নগদ অর্থ ছাড়া পরিচালনা করা সম্ভব? ভারতের রাশিয়ান দূতাবাসে ২০০ রাশিয়ান নাগরিক কাজ করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ