আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাইদুর মিয়া (১৬) নামের এক রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের মৃত আবু বক্কর মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের হোম সিগনালের পূর্বপাশে রেলওয়ের ২৫নং ব্রিজে এ ঘটনা ঘটে।
 
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাষ্টার ফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  স্থানীয় লোকজন আশুগঞ্জ রেলওয়ে ব্রিজের পূর্বপাশে যুবকের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
 
ইত্তেফাক/এমআর/আরএ