মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া মৎস্য আড়তে জাল টাকা সহ হাজী মো. মেহের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে ১৫ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার যাত্রাবাড়ীর মাতুয়াইল কুনাপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান, সকালে মো. হাজী মেহের আলী মাওয়া মৎস্য আড়ৎ এলাকায় মাছ কিনে জাল টাকা দিলে দোকানীর তা সন্দেহ হয়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের খবর দেয়। আমরা মেহের আলীর শরীর তল্লাশি করলে ৫০০ টাকার ৮টি ও ১ হাজার টাকার ১১টি জাল নোট পাই। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/আরএ