দৌড় প্রতিযোগিতায় ২ হাজার সান্তা ক্লজ!

সারা বিশ্বের খ্রীষ্টান ধর্মাবলম্বী শিশুদের কাছে বিশেষ প্রিয় ব্যক্তি সান্তাক্লজ। বড় দিনের সকালে উপহার নিয়ে হাজির হবেন লাল কোট আর সাদা কলারের পোশাক পরিহিত ঐশ্বর্যময় ও আহ্লাদিত সান্তাক্লজরা। সান্তাক্লজের লম্বা সাদা দাড়িও মুগ্ধ করে শিশুদের। বড় দিনের দরজায় কড়া নাড়তেই যেন এদিন লন্ডনের রাস্তায় নিজেদের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছিল দুই হাজার সান্তাক্লজ। এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই কিন্তু আসল সান্তাক্লজ নন।

 

 

মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের জন্য এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সব বয়সীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেককে নির্দিষ্ট অংকের  চাঁদা দিতে হয়েছে। চাঁদার একটি অংশ অবশ্য প্রতিযোগীদের জন্য সান্তাক্লজ পোশাক কিনতে ব্যয় করা হয়েছে। আর আট বছরের নিচের শিশুদের জন্য শুধু সান্তাক্লজের পোশাকের টাকাটাই নেয়া হয়েছে।-ইউপিআই

ইত্তেফাক/এএন