বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বুধবার সারদেশে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বজ্রপাতে পিয়ার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পিয়ার আলী শিমুলিয়া গ্রামের গ্রামের দহির উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ: বজ্রপাতে উপজেলার বরাটিয়া গ্রামের কৃষক শহীদ মিয়া মারা যায়। একই সময় পাশের জমিতে ঘাস কাটার সময় একই গ্রামের চান মিয়া গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া (পাবনা): পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে শাহাদত্ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।