গলাচিপায় নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিকন

পটুয়াখালী প্রতিনিধি

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ সাহিনের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদের বিদ্রোহী একমাত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উপস্থিতিতে সামসুজ্জামান লিকন এই ঘোষণা দেন। তিনি বলেন, দলের স্বার্থে, নৌকার স্বার্থে এবং দলের বিভক্তি ঠেকাতে আমি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। এ স ময় উপস্থিত ছিলেন এসএম শাহজাদা এমপি, নৌকার প্রার্থী মুহম্মদ সাহিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো প্রমুখ।