প্রিন্স মাহমুদের সুরে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার জন্য গাইলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির এ গানের শিরোনাম দেয়া হয়েছে ‘ফিরবো না আর ঘরে’।
গানটির রেকর্ডিংয়ের কিছু অংশ ও সিনেমাটি নিয়ে মমতাজের মন্তব্য থেকে নির্মিত ৫২ সেকেন্ডের ভিডিওটি গতকাল ৬ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
প্রথমবারের মতো প্রিন্স মাহমুদের সুরে গাইলেন মমতাজ। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। রেকর্ডিংয়ে পরিচালকের সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী ভাবনা।
মমতাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে প্রিন্স মাহমুদ মঙ্গলবার বললেন, ‘তার সারল্য ও গায়কী এবং গানের সঙ্গে একাত্ম হওয়ার দিকগুলো আমার বেশ ভালো লেগেছে।’
IMG0
উল্লেখ্য, ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাবে আগামী মাসে। গত ৩ ডিসেম্বর, শনিবার ইউটিউবে মুক্তি পায় ৫৫ সেকেন্ডের টিজার।
ছবিতে দেখা যাবে ভারতের অভিনেতা পরমব্রত, আর তার সঙ্গে অভিষেক হচ্ছে ভাবনার। আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম।
ইত্তেফাক/এমএআর