ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে। প্রসঙ্গত, যান্ত্রিক ত্রুটির কারণে গত দুইদিন কারখানা বন্ধ থাকায় ২৪ শ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে। যার মূল্য তিন কোটি টাকা।
বুধবার ভোর থেকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, এ্যামোনিয়া প্লান্টের রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের লিকেজের কারণে সোমবার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত করা হয়েছে।
তিনি আরো বলেন, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের কোনো সম্ভাবনা নাই।
ইত্তেফাক/এএসএমইউ