প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ বুধবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার বাঘমারার বাসায় পৌঁছায়।
তার মরদেহ পৌঁছার পর এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ জমায়েত হয় শাকিলের মরদেহ দেখতে।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, মাহবুবুল হক শাকিলের জানাজার আগে বাসা থেকে বিকাল ৩টায় ময়মনসিংহ শহরের টাউনহলের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে দ্বিতীয় জানাজার জন্য বাদ মাগরিব ময়মনসিংহের কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে। এ জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/ইউবি