দুই যুগেও জাতীয়করণ হয়নি মুরাদনগরের ৫ শিক্ষা প্রতিষ্ঠান

কুমিল্লা মুরাদনগর উপজেলায় ১৯৯৪ সাল থেকে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হওয়া ৫টি প্রাথমিক বিদ্যালয় দুই যুগ পার হয়ে গেলেও সরকারি হয়নি।
 
সরকারি ভাবে কোন প্রকার সহযোগিতা না পেয়ে বিদ্যালয়গুলোতে ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক, পানির সংকট ও অপরিছন্ন পরিবেশসহ নানান সমস্যায় জর্জরিত হয়ে দু'যুগ থেকে এসব বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। অপর দিকে স্কুল গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে মানবেতর জীবন-যাপন করছেন।
 
সরকারি না হওয়া বিদ্যালয় গুলো হলো, রহিমপুর স্বল্পব্যয়ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ত্রিশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর তঘুরিয়া স্বল্পব্যায়ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, উলুমুড়িয়া স্বল্পব্যায়ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুর স্বল্পব্যায়ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।
 
সরকারি না হওয়া বিদ্যালয় গুলোর সূত্রে জানা যায়, বিদ্যালয় গুলো সৃষ্টি লগ্ন থেকে অত্র এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো বিতরণ করে আসছে। বিদ্যালয় গুলোতে রয়েছে প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী ও ২০ জন শিক্ষক-কর্মচারী। স্বল্পব্যায়ী কমিউনিটি ও ব্যক্তি উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয়ে স্কুল গুলো প্রতিষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এসএস