আদমদীঘিতে বিনা মূল্যের বই পাচার করতে গিয়ে শিক্ষিকা ধরা

বগুড়ার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম বিনা মূল্যের প্রায় দেড় শত বই পাচার করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার।
 
এ ঘটনা জানাজানি হবার পর ওই গ্রামের হাজারো নারী-পুরুষ স্কুল মাঠে উপস্থিত হয়ে ওই শিক্ষিকার বিচার দাবী করে বিক্ষোভ প্রদর্শন করে।
 
গত মঙ্গলবার সন্ধ্যা রাতে সরেজমিন গিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে চলতি ২০১৬ সালে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ করার পর ১৪৬ পিস বই উদ্বৃত্ত থাকে। কিন্তু কোন বই উদ্বৃত্ত হয়নি মর্মে কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করে। পরে ওই উদ্বৃত্ত বইগুলো বস্তায় ভরে বিদ্যালয়ের স্টোরে রেখে দেন। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা জানতে পারেন। তারা বই জমা দেয়ার পরামর্শ দিলেও প্রধান শিক্ষিকা সে পরামর্শ এড়িয়ে যান।
 
মঙ্গলবার দুপুরে বইয়ের বস্তা তার নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে ওই বিদ্যালয়ের এক সদস্য পথিমধ্যে ওই ভ্যান তল্লাশি করে বই পাচারের ঘটনা উৎঘাটন করে। তিনি ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ অপর সদস্য ওই ইউনিয়ন পরিষদের সদস্য কে অবহিত করে।
 
ইত্তেফাক/এসএস