আলেপ্পোয় বিদ্রোহীদের গোলায় আহত রুশ কর্নেলের মৃত্যু

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের নিক্ষিপ্ত গোলার আঘাতে আহত রুশ কর্নেল রুসলান গালিৎস্কি মারা গেছে। বুধবার রাশিয়ার পক্ষ থেকে একথা বলা হয়েছে। 
 
গোলার আঘাতে গুরুতর আহত হওয়ার কয়েক দিন পর তিনি মারা যান। সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে মোতায়েন ছিলেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ‘রুসলান গালিৎস্কি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুশ সেনাবাহিনীর চিকিৎসকরা কয়েকদিন ধরে তার প্রাণ রক্ষায় চেষ্টা চালান।’
 
এতে আরো বলা হয়, আলেপ্পোর পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকায় ‘তথাকথিত বিরোধী দলের’ গোলা বর্ষণে তিনি আহত হন। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ