সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় অপর আরোহী ইমরান গুরুতর আহত হয়। নাজমুল বেতুয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। 
 
বুধবার বিকেলে উপজেলার সখিপুর-বেতুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
বুধবার বিকালে স্কুল শেষে গ্রামের বাড়ি বেতুয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাসান ও ইমরান গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআর/ইউবি