করতোয়া পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ আজ থেকে শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করতোয়া নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার উচ্ছেদ আজ বৃহস্পতিবার থেকে শুরু করছে জেলা প্রশাসন।

নদী কমিশনের চেয়ারম্যানের নির্দেশের সাড়ে ছয় মাস পর আংশিক তালিকা হাতে নিয়েই করতোয়া নদীর অবৈধ দখলদারের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে।  সোমবার জেলা নদী রক্ষা কমিটির এক সভায় করতোয়া দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় নদীর অবৈধ ৩০ দখলদারের বিরুদ্ধে অভিযান চালানো হবে।