শিবগঞ্জে ট্রাকচাকায় কুতুব উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার বিকালে কানসাট বাজারের ইসলামী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুতুব উদ্দিন উপজেলার কানসাট ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়া গ্রামের নেশমোহাম্মদের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই ওসমান গণি জানান, বিকাল ৪টার দিকে কুতুব উদ্দিন সাইকেলে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক কানসাট বাজারের ইসলামী হাসপাতালের সামনে কুতুব উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/ইউবি