রাজধানীর ধলপুরে বিটুমিনের ড্রামে আগুন

রাজধানীর যাত্রাবাড়ির ধলপুরে রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত বিটুমিনের ড্রামে আগুন লেগেছে। 
 
বুধবার রাত পৌঁনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া জানান, বুধবার রাত পৌঁনে ১০টার দিকে চার-পাঁচটি বিটুমিনের ড্রামে আগুন গেলে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে আশাপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। বিটুমিনের ড্রামগুলি মেয়র হানিফ ফ্লাই ওভারের নিচে রাস্তা সংস্কারের কাজে ব্যবহারের জন্য সেখানে রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 
 
ইত্তেফাক/ইউবি