স্বপ্ন সদাই’য়ে আসছেন অভিনেত্রী শশী

একটি এসএমএসের মাধ্যমে করে ফেলতে পারবেন আপনার পুরো মাসের বাজার-সদাই। স্বপ্ন হলেও তা বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো স্বপ্ন সদাই।
 
প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। এই অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার পণ্য।
 
একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব। প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথির মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা।
 
এবারের পর্বে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রী শারমীন জোহা শশী। শ্রাবণ্য তোহিদা এর উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনের পর্দায়। 
 
ইত্তেফাক/এমএআর