নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার মত সমর্থন আছে ইংলিশের

 
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার মত যথেষ্ট সমর্থন বিল ইংলিশের আছে বলে জানিয়েছে রেডিও নিউ জিল্যান্ড। দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির প্রধান হওয়ার লড়াইয়ে বিল ইংলিশের দুই প্রতিদ্বন্দ্বী জুধিত কলিসন ও জনাথন কোলম্যান নাম প্রত্যাহার করায় পরবর্তী সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য সময়ের বিষয়। তবে বিষয়টি অস্বীকার করে ইংলিশ বলেন, আমি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী নই। আমি শুধু দলের সভাপতি হওয়ার জন্য লড়াই করেছি।
 
তিনি গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে জানান, আমি খুশি। কিন্তু নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী আমি নই। আমি ন্যাশনাল পার্টির প্রধান হয়েছি কেবল। এখন পার্টির এমপিরা সিদ্ধান্ত নেবেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা।
 
তিনি বলেন, সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজ নয়। তাই আমি আবারো স্মরণ করাতে চাই, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী আমি নই।
 
এ সময় দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী জন কি সম্পর্কে ইংলিশ বলেন, তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। আমরা সর্বদা এই গুরুত্বপূর্ণ পদে তার অভাব অনুভব করব। পার্লামেন্টে জনের বলিষ্ঠ ভূমিকা ছিল। রেডিও নিউ জিল্যান্ড।
 
ইত্তেফাক/আরএ