রংপুরে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলাধীন রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় পথচারী বৃদ্ধাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
রংপুরের বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ