এলআরবির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কনসার্ট

জনপ্রিয় ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রি মিলনায়তনে আগামী ২০ ডিসেম্বর বিকেলে শুরু হবে আয়োজনটি।
 
আয়োজনের পৃষ্ঠপোষক রবি ইয়ন্ডার মিউজিক। এর ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে টিকেট পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপের ‘এলআরবি টার্নস টোয়েন্টিফাইভ’ প্লেলিস্টের অন্তত পাঁচটি গান শুনতে হবে। প্রথম ২০০ জন শ্রোতা পাবেন দুটি করে সৌজন্য টিকেট।
 
কনসার্টের টিকেট কেনা যাবে সুপারশপ স্বপ্ন’র আউটলেটে। অনলাইনে টিকেট মিলবে টিকেটচাই ডটকমে। টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১০০০ টাকা। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি টিকেটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আইয়ুব বাচ্চু।
 
১৯৯১ সালে রক ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। প্রতিষ্ঠার পর থেকে বাজারে এসেছে ব্যান্ডটির অসংখ্য জনপ্রিয় গান।
 
ইত্তেফাক/এমএআর