রামগড়ে হানাদারমুক্ত দিবস পালন

মুক্তিযুদ্ধের সেক্টর-১ এর সদর দফতর খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলায় বৃহস্পতিবার উদযাপিত হয়েছে হানাদারমুক্ত দিবস। ৭১ এর এই দিনে পাক হানাদার ও তাদের সহযোগী মিজো এবং চাকমা মুজাহিদ বাহিনীকে পরাজিত করে রামগড়ের মাটিতে সাধীন বাংলার পতাকা উড়ায় বীর মুক্তিযোদ্ধারা।
 
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগ উদযাপন করা হয় রামগড় হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তামান্না নাসরিন উর্মির নেতৃত্বে অনুষ্ঠিত  র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্কে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে শেষ হয়।
 
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  তামান্না নাসরিন উর্মি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা  মো. মোস্তফা, মনছুর আহম্মদ, আওয়ামী লীগের নেতা কাজী নুরুল আলম ও শের আলী ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।
 
ইত্তেফাক/এএসএমইউ