মোরেলগঞ্জে সংঘর্ষে আহত ২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারের বাজারে একটি দোকান ও দলীয় কার্যালয়ে আধিপত্য বিস্তারের সূত্র ধরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা হোটেল, কথিত আওয়ামী লীগ অফিস ঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের একটি দল লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘এটা কোনো প্রকার রাজনৈতিক বিষয় নয়। একটি বিতর্কিত জমির উপরে থাকা দোকান ঘরের দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত।’
 
ইত্তেফাক/এএসএমইউ