ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। নিহতরা হলেন, মনতাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী মো. সবুজ (৩৬)।
পুলিশ বলছে, বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি এলাকায় একদল ডাকাতকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুই ডাকাত নিহত হয়। দুই লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন জানান, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ছোট গাড়ি ও কিছু মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ