শুক্রবার চ্যানেল আইয়ে ‘বৈঠা’

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বৈঠা’। নাটকটি রচনা করেছেন প্রসুন রহমান আর পরিচালনায় সাহাদাত সাহেদ। আগামীকাল শুক্রবার ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় এ সপ্তাহের নাটক হিসেবে প্রচারিত হবে চ্যানেল আইয়ে।
 
গেন্দু মাঝি নদীতে খেয়া পারাপারের কাজ করেন যুদ্ধের আগে থেকে। ‘৭১ এ বৈঠা হাতে নেমেছিলেন যুদ্ধে। লড়েছিলেন পাক সেনাদের বিরুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত পাল্টে যায় দেশ ও দশের জীবনযাত্রা। কিন্তু গেন্দু মাঝিরা পাল্টাতে পারেননি তাদের জীবনকাব্য। তাই হয়তো জীবনযুদ্ধে এগুতে যে পথেই গেন্দু মাঝি পা বাড়ায়-সেখানে যুদ্ধাপরাধীদের মুখোমুখী হতে হয়। অনেক সম্ভাবনার সুযোগ গ্রহন করেননি মুক্তিযোদ্ধা গেন্দু মাঝি মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে।
 
মুক্তিযুদ্ধের চেতনা এবং জীবন সংগ্রামের টানাপোড়নের সঙ্গে আবহমানকালের রূঢ় বাস্তবতার একটি খণ্ডচিত্রের বিশ্লেষণাত্মক রূপ ফুটে উঠেছে এই গল্পে।
 
‘বৈঠা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছের মামুন অর রশীদ, কাজি উজ্বল, শতাব্দি ওয়াদুদ, ফারজানা ছবি, সালাম খান তরুণ, তানিয়া ইসলাম্ রিতু, শিমুল ও নদীয়া।
 
ইত্তেফাক/এমএআর